রাজধানীতে বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪
রমজান মাসে পানির চাহিদা অন্য সময়ের তুলনায় বেশি থাকে। অথচ, চলতি রমজান মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট বিরাজ করছে। টাকা দিয়েও পানি কিনতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
প্রতিবছর গরমের সময় রাজধানীর প্রায় সর্বত্রই ওয়াসার পানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। পানির সংকট সাধারণত এপ্রিল ও মে মাসে দেখা দিলেও এবারের চিত্র ভিন্ন। এ বছর মার্চ মাসের মাঝামাঝি সময়েই রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সেন্ট্রাল রোড, হাতিরপুল, শেওড়াপাড়া, বাড্ডা, রামপুরা, মেরুল, মালিবাগ, বাসাবো, মুগদা, লালবাগ ও পুরান ঢাকার কিছু এলাকাসহ বিভিন্ন এলাকায় ছয়-সাত দিন ধরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রমজান মাসে পানির তীব্র সংকটের কারণে গোসল, অজু করা, জামা-কাপড় ধোওয়া থেকে শুরু করে রান্না করা, রমজানের ইফতার তৈরি করাসহ দৈনন্দিন কাজ সারতে না পেরে এক ধরনের মানবেতর জীবন কাটাচ্ছেন এসব এলাকার লাখো বাসিন্দারা। তারা পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
দৈনন্দিন চাহিদামতো পানি পাওয়া যাচ্ছে না। রাতে সামান্য পানি পাওয়া গেলেও সে পানিতে ময়লা থাকে। চাহিদা মেটাতে এসব এলাকার বাসিন্দারা বারবার ওয়াসার গাড়ির মাধ্যমে পানি নেওয়ার জন্য ফোন করলেও সময়মতো পানি পাচ্ছেন না। ঢাকা ওয়াসার আওতায় ১০টি মডস জোনে পানির চাহিদা জানানো হলে বিশেষ গাড়ির মাধ্যমে বাসা বাড়িতে পানি পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রতি ছয় হাজার লিটারের একটি বড় গাড়িভর্তি পানির জন্য নেওয়া হয় ৬০০ টাকা। কিন্তু, চাহিদা অনেক বেশি থাকায় ফোন করেও এসব পানির গাড়ি পাচ্ছেন না পানি সংকটে ভোগা এলাকার বাসিন্দারা। ৬০০ টাকার জায়গায় ১ হাজার টাকা দিয়েও সিরিয়াল পাচ্ছেন না তারা। আর পানির চাহিদা বেশি থাকায় গ্রাহকদের কাছ থেকে গাড়ির দায়িত্বে থাকা কর্মচারীরা বেশি টাকা দাবি করছেন বলেও অভিযোগ করেছেন অনেক বাসিন্দা।
রাজধানীর বিভিন্ন এলাকায় অসময়ে, বিশেষ করে রমজানের সময়ে পানির তীব্র সংকটের কারণ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে, সার্বিকভাবে ওয়াসার পানি সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে, গরম এবং রমজানের কারণে রাজধানীবাসীর পানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। ওয়াসা স্বীকার করেছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন কিছু কিছু জায়গায় কম হচ্ছে। এ কারণে কিছু এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া, কিছু কিছু এলাকায় ওয়াসার গভীর নলকূপ কম থাকায় সেসব এলাকার বাসিন্দাদেরকে কিছুটা পানির সংকট পোহাতে হচ্ছে। তবে, ওয়াসা এ বিষয়ে কাজ করছে। তারা আশা করছেন, দুই-চার দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
রাজধানীর সেন্ট্রাল রোডের গৃহিণী মনোয়ারা আক্তার বলেন, ছয়-সাত দিন ধরে আমাদের বাসা ছাড়াও আশপাশের এলাকায় ওয়াসার লাইনে কোনো পানি সরবরাহ নেই। ওয়াসার মডস জোনে যোগাযোগ করে পানি আনার চেষ্টা করছি। ৬০০ টাকার পানি আনতে ১ হাজার টাকা লেগে যাচ্ছে। তারপরও চাহিদামতো পানি পাওয়া যাচ্ছে না। রোজার প্রথম দুই-তিন দিন কোনো পানি পাইনি। দোকান থেকে পানি কিনে চলেছি। পানির চাহিদা বাড়াতে ৫ লিটার বোতলের পানি ৯০-১০০ টাকা এবং ৮ লিটারের বোতল ১৪০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। গত ৩-৪ দিন যাবৎ মধ্যরাতে এক গাড়ি করে পানি কিনে চলছি। সে পানিও আবার ঘোলা।
মেরুল বাড্ডার বাসিন্দা কনক বলেন, রমজানে পানির চাহিদা অন্যসময়ের তুলনায় বেশি। অথচ, নিয়মিত পানির যে সরবরাহ, সেটাও পাচ্ছিনা ৪-৫ দিন ধরে। কত আর পানি কিনে চলা যায়? ওয়াসার লাইনে পানি একদম আসে না। পানি ছাড়া রোজার সময় কীভাবে চলি? পুরো এলাকার বাসিন্দারা খুব কষ্টে আছি। বারবার ওয়াসার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু, এখনো পানি সরবরাহ ঠিক হয়নি।
শেওড়াপাড়ার বাসিন্দা তারেকুল ইসলাম অভিযোগ জানিয়ে বলেন, রমজান মাসে ইফতার ও সেহরিসহ অন্যান্য কাজে বাসায় প্রচুর পানির প্রয়োজন হয়। কিন্তু, আমাদের কী দুর্ভাগ্য! রমজান মাসেও আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। অনেকবার ফোন করার পর গভীর রাতে একবার করে পানির গাড়ি আসে, সেই পানি কিনে কোনোভাবে চলছি। পানি না থাকলে কেমন ভয়ঙ্কর অবস্থা হতে পারে, তা আমরা এখন বুঝতে পারছি। আশপাশের বাসার মালিকরা মিলে বারবার ওয়াসার সঙ্গে যোগাযোগ করছি, তারপরও পানির সমস্যা সমাধান হচ্ছে না।
রাজধানীর বিভিন্ন এরাকায় রোজার শুরু থেকে পানির সংকটের বিষয়টি সরাসরি স্বীকার না করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন বলেন, সার্বিকভাবে ঢাকা শহরে পানির সংকট নেই। তবে, কিছু কিছু এলাকায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সেসবের জন্য কাজ করছি। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা বলেন, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে, গরম ও রমজানের কারণে ঢাকায় পানির চাহিদা বেড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানির উৎপাদন কিছু কিছু জায়গায় কম হচ্ছে। মূলত, সেসব এলাকাতেই পানির সংকট দেখা দিয়েছে। রাজধানীর যেসব স্থানে পানির সমস্যা দেখা দিয়েছে, আমরা সেখানে রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহের চেষ্টা করছি।
ঢাকা ওয়াসা দাবি করছে, চাহিদার তুলনায় বেশি পানি উত্তোলনের সক্ষমতা রয়েছে তাদের। অন্যান্য সময় বা শীতকালে রাজধানীতে দৈনিক পানির চাহিদা থাকে ২১০ কোটি লিটার থেকে ২৩০-২৪০ কোটি লিটার। গরমকালে যা বেড়ে ২৬০ কোটি লিটারে দাঁড়ায়। বর্তমানে ঢাকা ওয়াসার প্রতিদিন প্রায় ২৯০ কোটি লিটার পানির উৎপাদনের সক্ষমতা আছে। বর্তমানে চাহিদা অনুযায়ী প্রতিদিন গড়ে ২৬০ কোটি লিটার পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা। সার্বিকভাবে পানি সরবরাহের কোনো সমস্যা নেই। তবে, কিছু কিছু এলাকায় পানি সরবরাহের সাময়িক সমস্যা হচ্ছে। সেটাও দ্রুত নিরসন হয়ে যাবে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা ওয়াসার পানি শোধনাগার পাঁচটি থাকলেও সংস্থাটি পানি পাচ্ছে চারটি শোধনাগার থেকে। উপরিতলের পানির উৎপাদন ৭০ শতাংশে উন্নীত করার কথা থাকলেও সেই লক্ষ্য এখনও পূরণ করতে পারেনি ঢাকা ওয়াসা। বর্তমানে উপরিতলের পানি পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ শতাংশ। বাকি ৬৫ শতাংশ পানি তারা পাচ্ছে ভূগর্ভ থেকে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
